1 min read
3 words

তোলাবাজি, মহিলাদের মারধর এবং মুখ্যমন্ত্রীর নাম করে টাকা চাওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁর স্কুটি থেকে দুটি মদের বোতলও উদ্ধার হয়েছে।
আদালতে যাওয়ার পথে পিয়ালী বিশ্বাস দাবি করেন, তৃণমূল নেতা আনন্দ দের তত্ত্বাবধানে চলা জুয়ার আসরে হানা দেওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরে রানাঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। যদিও এই গ্রেফতারি নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
shorts, ranaghat news